স্থিতিশীল মুখ্যমন্ত্রী - The News Lion

স্থিতিশীল মুখ্যমন্ত্রী

 


দি নিউজ লায়নঃ    এখন স্থিতিশীল মুখ্যমন্ত্রী৷ মমতার বাঁ পায়ের গোঁড়ালি ফুলে। গোঁড়ালি ও পায়ের পাতায় চোট। ডান কাঁধ ও কব্জিতে ব্যথা। শ্বাসকষ্ট রয়েছেন। সবমিলিয়ে গতকালের ঘটনায় কার্যত ট্রমায় আছেন মুখ্যমন্ত্রী। অন্তত এমনটাই বলছেন চিকিৎসকরা। তাঁদের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। আজ হতে পারে ইসিজি। 


এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, সকাল ৯ টায় ঘুম থেকে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৯.৩০টায় তাঁকে ব্রেকফাস্টে লিকার চা, বিস্কুট দেওয়া হয়েছে৷ দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক৷ উডবার্ন ব্লকের বাইরে টাঙানো হয়েছে বোর্ড। সেখানে শুভেচ্ছা বার্তা লিখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা।      


 বৃহস্পতিবার খালি পেটে বেশ কিছু রক্ত পরীক্ষাও করা হয়েছে তাঁর। গ্রীন কড়িডোর করে তাঁকে তড়িঘড়ি কলকাতায় আনা হয়।   এসএসকেএমে-র উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে এমআরআই করা হয় তাঁর। 


এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। অর্থোপেডিক, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞরাও রয়েছেন। তৃণমূল নেতা চিকিৎসক শান্তনু সেন প্রাথমিকভাবে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিগামেন্টে আঘাত রয়েছে। তাঁর পায়ের পাতায় চিড়। রয়েছে সফট টিস্যু ইনজুরি।    



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.